এসএসসির প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রস ডেস্কঃ আসন্ন এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বলেন, প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতীয় শিক্ষা রূপরেখা-২০২১- এর অনলাইন প্রশিক্ষণ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে সুষ্ঠুভাবে এসএসসি ও সমমান পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে।
এর আগে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণের অ্যাপসের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় তিনি বলেন, ২০২৩ সাল থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন পাঠ্যক্রম অনুযায়ী বই দেয়া হবে। বিশ্বের চাহিদার সঙ্গে মিল রেখে নতুন কারিকুলামের রূপরেখা তৈরি করা হয়েছে। প্রতি বছর এটি ক্লাসভিত্তিক বাস্তবায়ন করা হবে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শিক্ষা
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নিয়াজ আহমদ খান
৫ দিন আগে
by বাংলা প্রেস
শিক্ষা
এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, সতর্কতা শিক্ষা মন্ত্রণালয়ের
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি