এসএসসির ফল নিয়ে পূজা চেরীর মিথ্যাচার !
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: প্রকাশ হয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল। সোমবার (০৬ মে) সকাল ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এদিকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখায় অংশ নিয়ে ৪.৩৩ পেয়েছেন বলে গণমাধ্যমকে জানান পূজা চেরি।
পূজা চেরি জানালেন, নিজের এই ফলের জন্য তার মা ঝর্ণা রায়েরও অবদান রয়েছে। কিন্তু ফলাফল নিয়ে পূজা গণমাধ্যমকে ভুল তথ্য দিয়েছেন বলে জানা যায়। পরে তার রোল নং সহ রেজাল্ট ঘেটে জানা যায় তিনি ৩.৩৩ পেয়েছেন।
পূজা চেরি রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুল থেকে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নেন। তিনি বাণিজ্য বিভাগের ছাত্রী। পূজা চেরি অভিনীত তিনটি ছবি মুক্তি পেয়েছে; ‘নূর জাহান’, ‘পোড়ামন টু’ ও ‘দহন’।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি