৭ মে ২০২৬

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত সাড়ে ৩১ হাজার, বহিষ্কার ২০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত সাড়ে ৩১ হাজার, বহিষ্কার ২০
বাংলাপ্রেস ঢাকা: ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি-মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩১ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অসাধুপস্থা অবলম্বন করায় বহিষ্কৃত হয়েছে ২০ জন। রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এসএসসির প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৫ লাখ ৮ হাজার ৮১৯ জন। এর মধ্যে ১৪ লাখ ৯১ হাজার ৬২৭ পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি ৪ হাজার ২২২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ হাজার ৬০৭ জন, রাজশাহীতে ১ হাজার ৭২০, বরিশালে ১ হাজার ২৬ জন, সিলেটে ৯৪০ জন, দিনাজপুরে ২ হাজার ২৪৭ জন, কুমিল্লায় ২ হাজার ৬১৮ জন, ময়মনসিংহে ৯৭৮ জন এবং যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৬৫ হাজার ১০২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৩৮৩ জন অনুপস্থিতি ছিল। এ বোর্ডের আওতায় ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কারিগরি বোর্ডে ১ লাখ ১৯ হাজার ৫৯৫ জনের মধ্যে ২ হাজার ৮৭২ জন অনুপস্থিত ছিল। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ১১ জনকে বহিষ্কার করা হয়েছে। ফলে প্রথম দিন দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৩১ হাজার ৪৪৮ জন অনুপস্থিত ও ২০ জনকে বহিষ্কার করা হয়েছে। তবে হল পরিদর্শক কোনো শিক্ষককে এদিন বহিষ্কার করা হয়নি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি