এসএসসি পরীক্ষার ফল প্রকাশ রোববার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল রবিবার (১২ মে)। এ দিন বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি এবং অনলাইনে একযোগে পরীক্ষার ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
এর আগে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষাসংশ্লিষ্টরা।
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা রোল ও রেজিষ্ট্রেশন নম্বরের মাধ্যমে মার্কশিট ডাউনলোড করতে পারবে।
এসএমএসের মাধ্যমেও ফল জানার ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC টাইপ করে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর দিয়ে রোল এবং পরীক্ষার সাল টাইপ করতে হবে। তারপর 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়। সাধারণ বোর্ডে লিখিত পরীক্ষা শেষ হয় ১২ মার্চ। আর ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২০ মার্চ। মাদরাসা ও কারিগরি বোর্ডের ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২১ মার্চ।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। এর মধ্যে ৭ লাখ ৫৫ হাজার ৭২৩ জন ছাত্র এবং ৮ লাখ ৫১ হাজার ১৫৬ জন ছাত্রী। কেন্দ্র সংখ্যা ২ হাজার ২৭৩ এবং শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ হাজার ৭৯১টি। দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪২ হাজার ৩১৪ জন এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৬২৬। কারিগরি বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৯৪ হাজার ৮৪১ জন এবং ছাত্রী সংখ্যা ৩১ হাজার ৫৩২ জন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি