২০ জুন ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে

বাংলাপ্রেস ডেস্ক: এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল রোববার (৩১ মে) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন।

আজ বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানিয়েছেন, বিটিভি সম্পূর্ণ বক্তব্য ধারণ করে নিউজ ও ফুটেজ সব ইলেক্টনিক মিডিয়ায় পাঠানো হবে। ফুটেজ ও প্রাসঙ্গিক ডকুমেন্টস ই-মেইল, মেজেঞ্জার ও উইট্রান্সফারেও পাঠানো হবে। পাশাপাশি ফেসবুকে লাইভ করা হবে। কমেন্ট অপশনে গিয়ে যে কেউ প্রশ্ন করতে পারবেন। বক্তব্য শেষে জবাব দেওয়া হবে।

করোনার (কোভিড-১৯) মহামারি কারণে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ের স্থানে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন খায়ের। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে, এবার কোনো শিক্ষা-প্রতিষ্ঠানেই ফল পাঠানো হবে না। ফল প্রকাশের আগে শিক্ষার্থীরা মোবাইল ফোন থেকে ‘প্রি-রেজিস্ট্রেশন’ করে রাখলেই ফল ঘোষণার সঙ্গে সঙ্গে সেই নম্বরে ফল পৌঁছে যাবে।

কোভিড-১৯ জনিত পরিস্থিতিতে এসএসসির পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে জানিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর এসএসসি পরীক্ষার ফল অনলাইনে প্রকাশিত হবে।

‘পরীক্ষা কেন্দ্র কিংবা শিক্ষা-প্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষা-প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।’ এবার ফলাফল প্রি-রেজিস্ট্রশন করে মোবাইলে পাওয়া যাবে। এছাড়াও অনলাইনে মিলবে ফল।

মোবাইলে ফল পেতে:

SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে শিক্ষার্থীরা প্রি-রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। আর এতে খরচ হবে ২ টাকা ৫৫ পয়সা।

ফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

ফল প্রকাশের দিন শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর অফিস বন্ধ রাখতে বোর্ডগুলোর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি