এস আলমের কাজের বেটি মর্জিনার ব্যাংক হিসাবে ৩ কোটি টাকা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: আলোচিত এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম (এস আলম) মাসুদের গৃহকর্মী মর্জিনা আক্তার। তাঁর ব্যাংক হিসাবে আছে প্রায় তিন কোটি টাকা। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তাঁর লোকজনের সম্পদের হিসাব খুঁজতে গিয়ে পাওয়া গেছে মর্জিনার অর্থের হিসাব। দুই ব্যাংকে তাঁর নামে অর্থ আছে মোট ২ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকা। এর মধ্যে ইসলামী ব্যাংকে ৪ লাখ ৫৫ হাজার টাকা করে মোট ২২টি ফিক্সড ডিপোজিট (এফডিআর) রয়েছে। সব মিলিয়ে এফডিআরের অর্থের পরিমাণ ১ কোটি ১০ হাজার টাকা। আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঞ্চয়ী হিসাবে রাখা আছে ১ কোটি ৮৪ লাখ টাকা।
আর্থিক খাত নিয়ে কাজ করে এমন একটি সরকারি সংস্থার প্রতিবেদন থেকে পাওয়া গেছে মর্জিনার অর্থের হিসাবের তথ্য। সংস্থাটির দায়িত্বশীল একজন কর্মকর্তার দাবি, মর্জিনার আরও কিছু অ্যাকাউন্ট থাকতে পারে। সেখানেও তাঁর অর্থের সন্ধান মিলতে পারে।
নথি ঘেঁটে জানা যায়, গৃহকর্মী মর্জিনার নামে চট্টগ্রামের দুটি ব্যাংকে দুটি অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে চলতি বছরের শুরুতে খোলা একটি অ্যাকাউন্টে ২২টি এফডিআরের তথ্য রয়েছে। চট্টগ্রামের ইসলামী ব্যাংক পাঁচলাইশ শাখায় মর্জিনা আক্তারের নামে ৪ লাখ ৫৫ হাজার টাকা করে ২২টি এফডিআরের মোট টাকার পরিমাণ মোট ১ কোটি ১০ হাজার টাকা। এ ছাড়া মর্জিনা আক্তারের নামে চট্টগ্রামের প্রবর্তক মোড় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখায় একটি সঞ্চয়ী হিসাব রয়েছে।
এ হিসাবে তাঁর রয়েছে ১ কোটি ৮৪ লাখ টাকা। সব মিলিয়ে এ গৃহকর্মীর দুটি ব্যাংকে মোট ২ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকা জমা রয়েছে। দুটি অ্যাকাউন্টের এত পরিমাণ অর্থ জমা থাকার বিষয়টি অস্বাভাবিক বলছে সরকারের সংশ্লিষ্ট সংস্থা।
এসব বিষয়ে কথা বলতে মর্জিনা আক্তারের ব্যাংক হিসাবে দেওয়া মোবাইল নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। এরপর হোয়াটসঅ্যাপে কল করা হলে তাঁর স্বামী সাদ্দাম হোসেন ফোন ধরেন। তাঁর দাবি, এস আলমের মালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠানে মর্জিনা অফিস সহকারী হিসেবে কাজ করেন। তাঁর নামে দুটি ব্যাংকে থাকা টাকা ইসলামী ব্যাংকের জাকাত ফান্ডের ও তাঁদের সঞ্চয় করা অর্থ।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি