রাজনীতি ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। রোববার (৩০ জুন) চিকিৎসকদের বরাত দিয়ে এ কথা জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।
বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, এরশাদের ফুসফুসে সংক্রমণ হয়েছে। তবে সকালের পর থেকে অবস্থা স্থিতিশীল আছে। জি এম কাদের বলেন, চিকিৎসকরা যদি মনে করেন তবেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কথা ভাবা হবে। গত ২২ জুন এরশাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]