এরদোয়ানের সমর্থন, ন্যাটো সদস্য হচ্ছে সুইডেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়ে সমর্থন দিতে রাজি হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের নিরাপত্তা ইস্যুর কথা বলে প্রায় এক বছর ধরে এতে নাখোশ ছিলেন এরদোয়ান। খবর আল জাজিরা ও বিবিসির।
ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ গতকাল সোমবার এক ঘোষণায় জানান, এরদোয়ান তুরস্কের পার্লামেন্টে সুইডেনের সমর্থনে বিষয়টি পাঠাতে রাজি হয়েছেন। এ নিয়ে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, আমি অনেক আনন্দিত এবং এটি সুইডেনের জন্য একটি ভালো দিন।
এর আগে তুরস্ক মাসের পর মাস ধরে সুইডেনের আবেদন আটকে রেখেছিল। দেশটি কুর্দিস জঙ্গিদের আশ্রয়দাতা বলে সুইডেনকে অভিযোগ করে আসছিল।
এমন খবরের প্রতিক্রিয়া হিসেবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এরদোয়ানের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন। বর্তমানে ন্যাটোর ৩১টি সদস্য দেশ আছে। সুইডেন এতে যোগ দিলে তা বেড়ে দাঁড়াবে ৩২ এ।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘আমি ইউরো-আটলান্টিক এলাকায় প্রতিরক্ষা এবং প্রতিরোধ বাড়াতে প্রেসিডেন্ট এরদোয়ান এবং তুরস্কের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আমি প্রধানমন্ত্রী ক্রিস্টারসন ও সুইডেনকে আমাদের ৩২তম ন্যাটো মিত্র হিসেবে স্বাগত জানাতে উন্মুখ।’
এরদোয়ানের রাজি হওয়ার বিষয়ে ন্যাটো মহাসচিব সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি… প্রেসিডেন্ট এরদোয়ান সুইডেনের সদস্যপদের আবেদন সংসদে পাঠাতে এবং দ্রুত সময়ের মধ্যে এটির অনুমোদন দিতে সম্মত হয়েছেন।’
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সেনা হত্যাকাণ্ডে পাকিস্তানি মানবাধিকারকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি