এনবিআরে দ্বিতীয় দিনের মতো শাটডাউন চলছে
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দ্বিতীয় দিনের মতো চলছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) শাটডাউন কর্মসূচি চলছে। তবে সার্বিক বিষয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনার জন্য আজ রোববার (২৯ জুন) সচিবালয়ে যাবেন এনবিআর ঐক্য পরিষদের প্রতিনিধিদল।
সরেজমিন দেখা গেছে, এদিন সকাল ৯টা থেকেই বিভিন্ন করাঞ্চল থেকে আসা কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নিয়েছেন রাজস্ব ভবনের প্রধান ফটকের সামনে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঐক্য পরিষদের মহাসচিব জানান, এনবিআর সদস্যদের মাধ্যমে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। সময় নির্দিষ্ট হলে প্রতিনিধি দল সচিবালয়ে যাবে।
এদিকে কর্মসূচীর প্রভাবে অচলাবস্থা দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে। বঞ্চিত হচ্ছেন সেবাগ্রহীতারও। তবে, শাটডাউনের আওতামুক্ত রয়েছে আন্তর্জাতিক যাত্রীসেবা।
চলতি মাসের ২২ জুন থেকে দ্বিতীয় দফায় শুরু হওয়া আন্দোলন রূপ নিয়েছে চেয়ারম্যান অপসারণের এক দফা দাবিতে। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন তারা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি