৮ মে ২০২৬

এমভি আব্দুল্লাহতে অভিযানের প্রস্ততি নিচ্ছে আন্তর্জাতিক বাহিনী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এমভি আব্দুল্লাহতে অভিযানের প্রস্ততি নিচ্ছে আন্তর্জাতিক বাহিনী
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের পতাকাবাহী এমভি আব্দুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালি পুলিশ ও আন্তর্জাতিক বাহিনী। গত সপ্তাহে জাহাজটি ছিনতাই করেছিল সোমালি জলদস্যুরা। পুন্টল্যান্ড অঞ্চলের পুলিশ বাহিনী এ কথা জানিয়েছে। ভারতীয় কমান্ডোরা সোমালি জলদস্যুদের হাতে থাকা আরেকটি পণ্যবাহী জাহাজ এমভি রুয়েন উদ্ধার করার দুই দিন পর এই ঘোষণা দিয়েছে পুন্টল্যান্ড অঞ্চলের পুলিশ। সোমালি জলদস্যুরা গত নভেম্বর থেকে ২০টির বেশি জাহাজে হামলা করেছ। এমভি আব্দুল্লাহ ছিনতাই ছিল সর্বশেষ ঘটনা। শনিবার ভারতীয় নৌবাহিনী মাল্টার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি রুয়েন উদ্ধার করেছে। জাহাজটি ১৭ ডিসেম্বর ছিনতাই করা হয়। জাহাজে থাকা ১৭ জন নাবিককে উদ্ধারের পাশাপাশি ৩৫ জলদস্যুকে আটক করে তারা। পুন্টল্যান্ডের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলের পুলিশ বাহিনী বলেছে, এখানে তারা উচ্চ সতর্কতায় রয়েছে এবং আবদুল্লাহকে আটক করে রাখা জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে অংশ নিতেও তারা প্রস্তুত। অঞ্চলটি অনেক জলদস্যু চক্রের ঘাঁটি। পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক নৌবাহিনী হামলার পরিকল্পনা করছে এমন রিপোর্ট পাওয়ার পর পুন্টল্যান্ড পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে।’ ভারতের নৌবাহিনী আরও কয়েকটি ছিনতাইয়ের চেষ্টাকে বাধাগ্রস্ত করেছে। তবে তারা তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। পুন্টল্যান্ড পুলিশ বলেছে, তারা আবদুল্লাহর বোর্ডে জলদস্যুদের মাদক পরিবহনকারী একটি গাড়ি আটক করেছে। ২০১১ সালে সোমালি জলদস্যুরা বিশ্ব অর্থনীতিতে আনুমানিক ৭ বিলিয়ন ডলার খরচ করেছিল। এর মধ্যে কয়েক মিলিয়ন ডলার ছিল মুক্তিপণের। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি