৮ মে ২০২৬

এমপি রমেশ সেনকে বিতারিত করার প্রতিবাদে রুহিয়ায় প্রতিবাদ সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এমপি রমেশ সেনকে বিতারিত করার প্রতিবাদে রুহিয়ায় প্রতিবাদ সমাবেশ
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেনকে শহর থেকে বিতারিত করার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় রুহিয়া চৌরাস্তায় এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বীরমুক্তিযোদ্ধা আবু তাহেরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু,২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান অনিল কুমার সেন,রুহিয়া থানা আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল জব্বার মাষ্টার,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলাম সোহাগ,১নং রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম মাহিলা,২০ নং ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু,আখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি স্বপন চৌধুরী,আলীগ নেতা শরীফ হোসেন সরকার,দেলোয়ার হোসেন থানা যুবলীগের আহবাক শাহজালাল,থানা ছাত্রলীগ সভাপতি হেলাল হোসেন প্রমুখ। বক্তারা,বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ও ঠাকুরগাও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেনকে হুমকি দাতা পৌর কাউন্সিলর আব্দুল কাইউম চৌধুরীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি