এমপি মোকাব্বির খান করোনা উপসর্গ নিয়ে সিএমএইচে ভর্তি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সিলেট- ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গণফোরাম নেতা মোকাব্বির খান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।
সোমবার বিকাল ৩টার দিকে শ্বাসকষ্ট শুরু হলে তাকে সঙ্গে সঙ্গে ওই হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
তার অসুস্থতার কথা নিশ্চিত করে এমপির একান্ত সহকারী কয়েছ মিয়া বলেন- প্রায় এক সপ্তাহ পূর্বে জাতীয় সংসদ অধিবেশনে যোগদান করতে তিনি ঢাকায় যান। সংসদ অধিবেশন চলমান থাকায় তিনি ঢাকাতেই অবস্থান করছিলেন। সোমবার তার শ্বাসকষ্ট শুরু হলে সহযোগীরা তাকে সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন। তার শরীরে করোনাভাইরাস আছে কিনা জানার জন্য হাসপাতালের ডাক্তাররা নমুনাও সংগ্রহ করেছেন বলে তিনি জানান।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি