৫ মে ২০২৬

এমপি বাহাউদ্দিনকে এলাকা ছাড়ার নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
এমপি বাহাউদ্দিনকে এলাকা ছাড়ার নির্দেশ
বাংলাপ্রেস ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দীন বাহারকে এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। আজ বুধবার (৮ জুন) সন্ধ্যায় এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। তিনি আরও জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দীন বাহারকে এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১৫ জুন কুসিক নির্বাচনে সদর ও দক্ষিণ উপজেলার ২৭টি ওয়ার্ডের সব কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট নিয়ে প্রার্থীদের নানা শঙ্কার কথা থাকলেও এরই মধ্যে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন থেকে নেয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। ১০৫ ভোটকেন্দ্রের মধ্যে ৮৯টি অধিক ঝুঁকিপূর্ণ, ৭টি কম ঝুঁকিপূর্ণ এবং ৯টি সাধারণ ভোটকেন্দ্রে হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এরই মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুসিকের দুই উপজেলার ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৯ ভোটকেন্দ্রে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে নির্দিষ্টসংখ্যক পুলিশ, এপিবিএন, আরআরএফ সদস্য ও আনসার সদস্য মোতায়েন থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ সুপারের বিশেষ শাখা (ডিএসবি)। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি