৭ মে ২০২৬

এমপি আছলাম সওদাগর কর্তৃক বন্যার্তদের নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এমপি আছলাম সওদাগর কর্তৃক বন্যার্তদের নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: ভুরুঙ্গামারীতে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আছলাম হোসেন সওদাগর কর্তৃক বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

 বুধবার কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আসলাম হোসেন সওদাগর এমপি তার নিজস্ব তহবীল থেকে ৫ লাখ টাকা উপজেলার শিলখুড়ি ও তিলাই ইউনিয়নের ৫টি ওয়ার্ডের প্রায় ৪ হাজার বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও শুকনা খাবার হিসাবে বিস্কুট বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এমদাদুল হক মন্টু, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহ: সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান গনী, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ শাহানারা বেগম মীরা, শিলখুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন মাষ্টার, তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি ধলডাঙ্গা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং দুধকুমর নদের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। জাতীয় সংসদ সদস্য মোঃ আসলাম হোসেন সওদাগর দুধকুমর নদের ভাঙ্গনের কবল থেকে রক্ষার্থে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি