৪ মে ২০২৬

এমন হাজারো মাসুদ ঈদে একটা নতুন জামার জন্য ডুকরে কাঁদে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এমন হাজারো মাসুদ ঈদে একটা নতুন জামার জন্য ডুকরে কাঁদে

মোহাম্মদ জাকারিয়া ব্রাহ্মণবাড়ীয়া থেকে: সেই রাজহাঁসটি মাত্র ৫শ টাকায় বিক্রি করেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গাংধরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী মাসুদ। তবে হাঁস বিক্রির টাকায় এখনও কোনো পোশাক কিনেনি সে। কারণ ইতোমধ্যে তার বাড়িতে অনেকেই পোশাক নিয়ে হাজির হয়েছেন।

ঈদের পোশাক কিনতে ছোট্ট মাসুদের প্রিয় হাঁস বিক্রির খবর ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই ভিড় জমাতে শুরু করেন তার উপজেলার সন্ধ্যাওয়ালা গ্রামের বাড়িতে। সে ওই গ্রামের কৃষক আলফত আলীর ছেলে।

মাসুদকে নিয়ে বুধবার কত টাকায় বিক্রি হলো মাসুদের রাজহাঁসটি! শিরোনামে সংবাদ প্রকাশের পর অনেকেই তাকে পোশাক কিনে দেয়ার আগ্রহ প্রকাশ করেন। মাসুদকে নিয়ে পাঠকের আগ্রহ বাড়তে থাকায় রাত ৯টায় জাগো নিউজ থেকে যোগাযোগ করা হয় তার পরিবারের সঙ্গে। এ সময় বেশ কিছুক্ষণ কথা হয় মাসুদ, বোন মারুফা ও তার চাচা হোসেন মিয়ার সঙ্গে। মাসুদ জানাল, মাত্র ৫০০ টাকায় হাঁসটি বিক্রি করেছে সে। কিন্তু সেই টাকায় এখনও কোনো পোশাক কিনেনি। কারণ ইতোমধ্যে অনেকেই তাকে কিছু নগদ টাকা ও কয়েকটি পোশাক কিনে দিয়েছে।

তিনি আরও বলেন, মাসুদের বাবা গ্রামের একজন সাধারণ কৃষক। অভাবের সংসার তাদের। বাবার কাছে কয়েক দিন ধরেই পোশাক কিনতে চাচ্ছিল সে। তার বাবা দিতে না পারায় একমাত্র প্রিয় হাঁসটি মাত্র ৫শ টাকায় বিক্রি করে দিয়েছে সে।

কোনোভাবে মাসুদের বিক্রি করা হাঁসটি টাকা দিয়ে ক্রেতার কাছ থেকে ফেরত নেয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কার কাছে বিক্রি করেছে সেটা জানি না? যিনি কিনেছেন তিনি ফেরত দেবেন কিনা সেটাও ভাবার বিষয়।

প্রসঙ্গত, স্কুল ড্রেস ছাড়া শিশু মাসুদের আর কোনো পোশাক নেই। তাই সারাদিন কাটে তার স্কুল ড্রেস পরেই। মাসুদ এবার বায়না ধরেছে ঈদে নতুন পোশাক কিনবে। কিন্তু অভাবী বাবার সেই সামর্থ্য নেই। তাই নিজেই বাড়ির একমাত্র রাজহাঁসটি নিয়ে হাজির হয়েছে স্থানীয় হাটে। এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর অনেকেই মাসুদকে পোশাক কিনে দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি