৪ মে ২০২৬

এমবাপ্পের সঙ্গে বন্ধুত্ব নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম
এমবাপ্পের সঙ্গে বন্ধুত্ব নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস

বাংলাপ্রেস ডেস্ক:   গত দেড় বছর মাঠে সময়টা খুব একটা সুখকর ছিল না। ফর্মের ওঠানামা, সমালোচনা আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা—সব মিলিয়ে কঠিন সময় পার করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বলছে, তিনি আবারও নিজের সেরা ছন্দে ফিরছেন।

ভিনিসিউসের বর্তমান চুক্তি রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত।এখনো নতুন চুক্তি নিয়ে চূড়ান্ত অগ্রগতি না হলেও ব্রাজিলিয়ান তারকা জানিয়েছেন, মাদ্রিদেই তিনি সুখী।

স্প্যানিশ কনটেন্ট ক্রিয়েটর ইবাই ইয়ানোসকে দেওয়া সাক্ষাৎকারে ভিনিসিউস বলেন, ‘আমি খুবই খুশি। রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে পারা, আমার জীবন ও পরিবার, সবকিছু আমাকে আনন্দ দেয়। মাঠে ও মাঠের বাইরে সুখী থাকাই সবচেয়ে বড় বিষয়।’

২০২৪ সালের গ্রীষ্মে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর শুরুতে ভিনিসিউসের পারফরম্যান্সে কিছুটা প্রভাব পড়ে। তবে দুজনের সম্পর্ক যে দারুণ, তা স্পষ্ট করেছেন ভিনি নিজেই।

তিনি জানান, “প্রতি গ্রীষ্মেই তাকে লিখতাম—‘তুমি কবে আসছো?’ আমি যেন এজেন্টের মতো কাজ করতাম। বেলিংহামের ক্ষেত্রেও তাই করেছি।আমি সেরাদের সঙ্গে খেলতে চাই, যাতে জয়ের সম্ভাবনা বাড়ে। আমরা পরিবারের চেয়েও একে অপরের সঙ্গে বেশি সময় কাটাই, তাই ভালো সম্পর্ক থাকা জরুরি।’

অল্প বয়সেই বিশ্ব ফুটবলে বড় তারকা হয়ে ওঠার চাপ নিয়েও খোলামেলা কথা বলেন ভিনিসিউস।

‘ছোট বয়সে আমরা খ্যাতি সামলাতে শিখি না। হঠাৎ করেই বিখ্যাত হয়ে যাই।তখন রাস্তায় বের হওয়াও কঠিন হয়ে পড়ে। ভালো দিক হলো মানুষ ভালোবাসে, খারাপ দিক হলো সংবাদমাধ্যম ও প্রতিপক্ষ সমর্থকদের চাপ। তবে প্রতিপক্ষের শিস আমি উপভোগ করি। চাপের মুহূর্তেই সেরা খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করে,’ বলেন তিনি।

সম্প্রতি রোনাল্ড আরাউহোর সঙ্গে মানসিক বিষয় নিয়ে আলোচনা করেছেন বলেও জানান ভিনিসিউস। তার ভাষায়, ‘সবকিছু শুনতে হয়, শুধু ভালো কথাই নয়।’ সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি