৫ মে ২০২৬

একটু ভিন্ন ভাবে সরস্বতী পূজার আয়োজন করব : অপু বিশ্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
একটু ভিন্ন ভাবে সরস্বতী পূজার আয়োজন করব : অপু বিশ্বাস

বাংলাপ্রেস ডেস্ক : হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বাণী অর্চনা ও নানা আয়োজনে বিদ্যা, বাণী ও সুরের দেবীকে বরণ করা হয়। আসছে পঞ্চমী তিথিতে (৩০ জানুয়ারি) জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজ বাসভবনে সরস্বতী পূজার আয়োজন করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোটবেলায় স্কুলে সরস্বতী পূজায় খুব আনন্দ করতাম। সেসময় স্কুলে উৎসবমুখর পরিবেশ থাকত। এই দিনটির জন্য আমরা অপেক্ষা করতাম। ঢাকায় চলে আসার পর ঘটা করে সরস্বতী পূজায় অংশ নেয়া হয় না। তবে এবার একটু ভিন্নভাবে আয়োজন করতে চাচ্ছি। এজন্য প্রস্ততিও প্রায় শেষ করে এনেছি।’

অপু অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এছাড়া কলকাতায় ‘শটকার্ট’ শিরোনামে একটি সিনেমায় অভিনয় করছেন অপু বিশ্বাস। সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি