একটি ভিডিও ১০ লক্ষ ফলোয়ার এনে দিয়েছে শিল্পাকে (ভিডিও সহ)
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক : একটা টিকটক ভিডিও। সেই ভিডিও টিকটকে অভিনেত্রী শিল্পা শেট্টিকে এনে দিল ১০ লক্ষ ফলোয়ার। সেই ঘটনার কথা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সোমবার জানিয়েছেন অভিনেত্রী। সঙ্গে দিয়েছেন সেই ভিডিও।
সেই ভিডিওতে শিল্পা শেট্টিকে দেখা যাচ্ছে স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে। ১৮৮৯-এর বিখ্যাত ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র ‘দিল দিওয়ানা দিল সাজনাকে’ গানের সুরে অভিনয় করছেন। সঙ্গে স্বামীকে ধরাচ্ছেন আবদারের তালিকা। তা শুনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন রাজ কুন্দ্রা। এই টিকটক ভিডিও আপলোড করার পরই ১০ লক্ষ নতুন ফলোয়ার পেয়েছেন শিল্পা।
দেখুন সেই ভিডিও _
[embed]http://www.instagram.com/p/B6qJ8pJhoqf/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch[/embed]১৮৮৯-এ মুক্তি পেয়েছিল ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিটি। ‘দিল দিওয়ানা দিল সাজনাকে’ ছিল লতা মঙ্গেশকরের কণ্ঠে সে সময়ের হিট গান। সেই ছবির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যেই ওই ছবির গানে ভিডিও বানিয়েছেন শিল্পা।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি