একটা দেশ সেন্টমার্টিন দ্বীপ লিজ নিতে চায় : ওবায়দুল কাদের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একটা দেশ সেন্টমার্টিন লিজ নিতে চায়। শেখ হাসিনা আজকে সত্য উদ্ঘাটন করেছেন। সত্য বলতে তিনি কখনও নত হন না। তিনি আল্লাহ ছাড়া, বিবেক ছাড়া কাউকে ভয় করেন না।
আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৩ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, অনেকেই চায় না শেখ হাসিনা ক্ষমতায় থাকুক। অনেকের ক্ষমতার দরকার নেই। শুধু শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হোক, এটাই তাদের রাজনীতি। ’
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি বিদেশিদের সঙ্গে বসে ষড়যন্ত্র করে বাংলায় আবার রক্ত ঝরাতে চায়। এই বাংলাদেশবিরোধী অপশক্তি, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক শক্তিকে রুখতে হবে।
ওবায়দুল কাদের বলেন, বিরোধীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের শপথ নিতে ও অঙ্গীকার করতে হবে। এই মাটি আমাদের। এখানেই আমাদের শিকড়, আমাদের জন্ম। ঝড়ের বিরুদ্ধে, দুর্যোগের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ। তিনি বলেন, বিশ্ব নেতাদের মুখে শেখ হাসিনার প্রশংসা অথচ বাংলাদেশে আমরা তাকে হত্যার ষড়যন্ত্র করি, তাকে অসম্মান করি। বঙ্গবন্ধুর কন্যা যে মর্যাদা দেশের জন্য এনেছেন, সেটা গোটা জাতির সম্পদ।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি