৬ মে ২০২৬

একমাসে সর্বোচ্চ রফতানির মাইলফলকে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
একমাসে সর্বোচ্চ রফতানির মাইলফলকে বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেই পণ্য রফতানিতে নতুন রেকর্ড দেখলো বাংলাদেশ। গত ডিসেম্বরে ৫৩৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলারের পণ্য রফতানি করেছেন দেশের উদ্যোক্তারা। অতীতে আর কোনো মাসেই এই পরিমাণ পণ্য রফতানি হয়নি। সর্বশেষ নভেম্বরে সর্বোচ্চ ৫০০ কোটি ডলারের বেশি পণ্য রফতানি হয়েছিল। সোমবার রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিসেম্বরে ৫৪২ কোটি ১০ লাখ ডলারের পণ্য রফতানির লক্ষ্যমাত্রা নিয়েছিল সরকার। তাতে রফতানির অর্জন লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ০৩ শতাংশ পিছিয়ে থাকলো। ইপিবি তথ্যানুযায়ী, ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে মোট ২ হাজার ৭৩১ কোটি ১২ ডলারের পণ্য রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৫৮ শতাংশ বেশি। রফতানির এ রেকর্ডের পেছনে বড় ভূমিকা রেখেছে তৈরি পোশাক খাত। গত ৬ মাস মিলিয়ে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৫৬ শতাংশ। ৬ মাসে এ খাতে মোট রফতানি হয়েছে ২ হাজার ২৯৯ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য। এর মধ্যে নিট পোশাক ১২৬৫ কোটি ৯৬ লাখ ডলার (১৩ দশমিক ৪২ শতাংশ প্রবৃদ্ধি) উভেন পোশাক এক হাজার ৩৩ কোটি ৭০ লাখ ডলার (১৮ দশমিক ২৯ শতাংশ প্রবৃদ্ধি) এসেছে। চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি হয়েছে ৬৩ কোটি ৭২ লাখ ডলারের। এতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ শতাংশ। আগের অর্থবছরের প্রথম ৬ মাসে রফতানি হয়েছিল ৫৬ কোটি ৩৬ লাখ ডলার। পাট ও পাটজাত পণ্য রফতানি হয়েছে ৪৮ কোটি ৫৮ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৬৫ শতাংশ কম। আগের অর্থবছরের প্রথম ৬ মাসে ৫৯ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রফতানি হয়েছিল। কৃষিপণ্য রফতানিতে ২৩ দশমিক ২৬ শতাংশ কমেছে। এই খাত থেকে রফতানি হয়েছে ৫০ কোটি ১৯ লাখ ডলার। আগের অর্থবছরের ৬৫ কোটি ৪০ লাখ ডলারের কৃষিপণ্য রফতানি হয়েছিল। এদিকে প্লাস্টিক খাত ৬ মাসে মোট ১০ কোটি ডলারের পণ্য রফতানির মাধ্যমে ৪১ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরের প্রথম ছয় মাসে রফতানি হয়েছিল ৭ কোটি ডলারের প্লাস্টিক পণ্য। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি