একজন রোহিঙ্গাকেও আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিউ ইর্য়ক প্রতিনিধি: মিয়ানমারের আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল ম্যানহাটানের লোটে প্যালেস হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ড. মোমেন বলেন, ‘মিয়ানমার সিমান্তে যে সংঘাত হচ্ছে, তা তাদের অভ্যন্তরীণ। ’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কী কারণে বাংলাদেশের কয়েকজন কর্মকর্তাকে আমেরিকায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সে বিষয়ে সরকারের কাছে কোনো সঠিক তথ্য দেওয়া হয়নি।
এছাড়া সংবাদ সম্মেলনে জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিও তুলে ধরেন তিনি। এ সময় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তার আশ্বাস চীনের’
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন রোববার, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখের বেশি শিশু
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি