৬ মে ২০২৬

একই বৈঠকে সৌদি আরব-ইরান-তুরস্ক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
একই বৈঠকে সৌদি আরব-ইরান-তুরস্ক

বিদেশ ডেস্ক: প্রথমবারের মতো একই বৈঠকে অংশগ্রহণ করতে যাচ্ছে সৌদি আরব, ইরান, তুরস্ক, সিরিয়া, ইরাক, কুয়েত ও জর্ডান।

শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানায় সিরিয়ার সরকারপন্থি গণমাধ্যম আল-মাসদার নিউজ।

এই প্রতিবেদনে বলা হয়, শনিবার(২০ এপ্রিল, ২০১৯) ইরাকের রাজধানী বাগদাদে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটির আয়োজক ইরাক।

এতে বলা হয়, এই সাত দেশের সংসদীয় প্রধানদের বাগদাদে অনুষ্ঠেয় বৈঠকটিতে অংশগ্রহণ করার কথা বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, এই বৈঠকে ইরান এবং সৌদি আরব অংশগ্রহণ করতে দেখা যাবে। এই দুই দেশ একে অন্যকে আঞ্চলিক শত্রু হিসেবে গণ্য করে থাকে।

আরও বলা হয়, সৌদি আরব ও ইরানের মধ্যে কোনও কূটনৈতিক সম্পর্ক নেই এবং এই দুই দেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে একে অন্যের বিরুদ্ধে বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে।

একে অন্যকে শত্রু মনে করা এই দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে ইরাকের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

গণমাধ্যমটি জানায়, বৈঠকটি সিরিয়ার জন্যও একটি বড় বিষয়। কারণ সিরিয়ায় সংকট শুরু হওয়ার পর দেশটি এই প্রথম সৌদি আরব ও তুরস্কের সঙ্গে দেশের বাইরের কোনও বিষয় সংক্রান্ত বৈঠকে যোগ দেবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি