১৮ জুন ২০২৬

এখনও দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে আর্জেন্টিনার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
এখনও দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে আর্জেন্টিনার

এবারের বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। আজকের জয়ের মাধ্যমে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে ক্রোয়েশিয়া। আর এই হারের মাধ্যমে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে আর্জেন্টিনার। কিন্তু তাদের যে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ একেবারে শেষ হয়ে গেছে তা নয়। এখনো দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে মেসির আর্জেন্টিনার।

শুক্রবার আইসল্যান্ড ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচ রয়েছে। এই ম্যাচটি যদি ড্র হয় এবং ২৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়া জয় পায় এবং নাইজেরিয়াকে আর্জেন্টিনা হারাতে পারে তাহলে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠবে। তাছাড়া কাল যদি নাইজেরিয়া জয় পায় এবং ২৬ জুন ক্রোয়েশিয়ার কাছে আইসল্যান্ড হারে এবং নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় পায় তাহলে আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে।

আবার কাল যদি আইসল্যান্ড নাইজেরিয়াকে হারায় এবং ২৬ জুন ক্রোয়েশিয়ার কাছে আইসল্যান্ড হারে এবং নাইজেরিয়াকে আর্জেন্টিনা হারায় তখন আইসল্যান্ড ও আর্জেন্টিনার পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারাই দ্বিতীয় রাউন্ডে উঠবে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি