৫ মে ২০২৬

এখন সরকারের করার কিছু নেই: কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এখন সরকারের করার কিছু নেই: কাদের

বাংলাপ্রেস অনলাইন: তফসিল ঘোষণার পর সব দলের সমান সুযোগসহ কিছু নিশ্চিতের বিষয়টি এখন নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি শনিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। এর আগে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে সব দল সমান সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ করে আসছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট।

কাদের বলেন, লেভেল প্লেইং এর বিষয়টা এখন পুরোপুরি নির্বাচন কমিশনের উপর। এখানে সরকারের কিছু করার নেই। এটা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। ইলেকশনের শিডিউল ঘোষণার পর থেকে এটা নির্বাচন কমিশনের হাতে চলে গেছে। গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ না পেলে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর যে হুমকি দিয়েছে, তার জবাবে তিনি প্রশ্ন তুলেছেন, ভোটে বিএনপি আসলেই অংশ নিতে চায় কি না?

তিনি বলেন, পল্টনে যে ঘটনাটা তারা ঘটিয়েছে, তারা সুষ্ঠু পরিবেশ তারা চায়? তাদের আচরণে তো তার কোনো প্রকাশ নেই। যেভাবে তারা পুলিশের উপর ঝাঁপিয়ে পড়েছে, এটা তো প্রকাশ্য দিবালোকে ঘটেছে। তারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে যে দানবীয় কাণ্ড ঘটাল! এখানেই তাদের নির্বাচনে অংশগ্রহণের সংশয় রয়ে গেছে।

এদিকে কূটনীতিকদের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠকে কয়েকটি রাষ্ট্র নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে বলে খবর এসেছে। এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অনেকগুলো দেশের সঙ্গে আলোচনা করলে একটা-দুইটা দেশ প্রশ্ন তুলতেই পারে। আর বিএনপি তো প্রচুর টাকা পয়সা দিয়ে লবিং করাচ্ছে, এটা লবিংয়ের মাধ্যমেও হতে পারে।

সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী প্রার্থীর বিষয়ে ঐক্যফ্রন্টের নেতাদের নিরুত্তর থাকার বিষয়ে কাদের বলেন, এ প্রশ্নটা আমি রেইজ করেছি, এখন পর্যন্ত জবাব পাইনি। নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ৫০ বছর আগে থেকে গ্রামে গ্রামে এই ঘটনা ঘটে আসছে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিছু দিন আগেও এমন ঘটনা ঘটেছে, তখন তো মিডিয়া সেটাকে রাজনীতিতে জড়ায়নি। এখন নির্বাচন, তাই কিছু কিছু মিডিয়া এমন লিখছে। কাদের জানান, মহাজোটে থেকে নির্বাচনে অংশ নিলেও জাতীয় পার্টি লাঙ্গল এবং যুক্তফ্রন্ট কুলা প্রতীকে লড়বে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি