৫ মে ২০২৬

এখন পর্যন্ত ১০ হাজার ৩২৯ জন বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে : রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এখন পর্যন্ত ১০ হাজার ৩২৯ জন বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিএনপির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর হতে গতকাল ২৭ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত মোট দশ হাজার ৩২৯ জন বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে । এছাড়া গায়েবী ও মিথ্যা মামলার সংখ্যা ৮৪৪টি, মোট হামলার সংখ্যা ২৮৯৬, মোট আহতের সংখ্যা তের হাজার ২৫২ জন, মৃতের সংখ্যা ৯ জন বলে অভিযোগ করেছে দলটি।

শুক্রবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন বিএনপির মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শুধু গতকালই বিভিন্ন জেলায় বানোয়াট মামলা দায়ের হয়েছে ৩৮টি, গ্রেপ্তার করা হয়েছে ১১২৭ জন নেতাকর্মী, হত্যা করা হয়েছে ১ জনকে। এসবের জন্য আওয়ামী লীগকে দায়ী করে রিজভী নির্বাচনী প্রচারণায় ধানের শীষের প্রার্থী, বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানান এবং এবং বিএনপি ও অঙ্গ,সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি করেন। শেখ হাসিনার ইশারায় প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশনায় এসব হয়েছে।

রিজভী বলেন, এত অত্যাচার, জুলুমের পরও জনগন ভয়কে জয় করে জেগে উঠছে। হামলা-নির্যাতনকে রুখে দিচ্ছে। বিভিন্ন জায়গায় প্রতিরোধ তৈরী হয়েছে। জুলুমের সকল বেড়াজাল ছিন্ন করে ৩০ ডিসেম্বর জনগণ ভোট কেন্দ্রে যাবে এবং ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের মুক্তি নিশ্চিত করবে। এসময় বিএনপি চেয়াপার্সনকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতেই মিথ্যা মামলা দিয়ে এক বছর আগে থেকে কারাগারে বন্দি রেখেছে দাবি করে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন রিজভী।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি