৪ মে ২০২৬

এক টেস্টে মুশফিকরা পাবেন ছয় লাখ!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এক টেস্টে মুশফিকরা পাবেন ছয় লাখ!

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী একটি সভা শেষে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। টেস্ট সংস্করণে প্রতি ম্যাচে একজন ক্রিকেটার এখন থেকে পাবেন ছয় লাখ টাকা।

এর আগে যা ছিল তিন লাখ ৫০ হাজার টাকা। বেড়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ ফি।

ওয়ানডেতে এর আগে ম্যাচ ফি ছিল দুই লাখ টাকা এখন ক্রিকেটাররা পাবেন তিন লাখ টাকা করে।

টি টোয়েন্টিতে ২০১৭ সাল থেকে ক্রিকেটাররা পেতেন এক লাখ ২৫ হাজার টাকা করে, এখন থেকে পাবেন দুই লাখ টাকা।

তবে এই অর্থ গ্রেড অনুযায়ী পাবেন ক্রিকেটাররা।

২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে সিরিজে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি তিন ম্যাচ খেলে পেয়েছেন ৬৫ লাখ ৬ হাজার ৮০৮ রুপি।

অর্থাৎ ম্যাচ প্রতি সাড়ে ২১ লাখ রুপির ওপরে পেয়েছেন বিশ্বের সেরা এই ব্যাটসম্যান।

চেতেশ্বর পুজারা পেয়েছেন ম্যাচ প্রতি ২০ লাখ রুপির কিছুটা বেশি।

তবে এই ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কোনো গ্রেড নেই। চুক্তিবদ্ধ সকল ক্রিকেটার একই পরিমাণ ম্যাচ ফি পান।

অ্যারন ফিঞ্চরা একটি টেস্ট ম্যাচ খেলে পান ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার। আজকের বাজারে টাকার অঙ্কে যা দাঁড়ায় ১১ লাখ ১৭ হাজার ২০০ টাকা।

একইভাবে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা একটি ওয়ানডে ম্যাচ খেলে পান ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।

টি-টোয়েন্টি খেলে পান ৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার বা চার লাখ ৬৮ হাজার টাকা।

এদিক থেকে পিছিয়ে আছে পাকিস্তান। পাকিস্তানের ক্রিকেটাররা টেস্ট ম্যাচ খেলে পান চার লাখ রুপি, ওয়ানডে খেলে তিন লাখ রুপি এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলে এক লাখ ২৫ হাজার রুপি।সূত্র: বিবিসি

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি