২১ জুন ২০২৬

এক নজরে বঙ্গবন্ধু বিপিএলে কে কোন দলে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এক নজরে বঙ্গবন্ধু বিপিএলে কে কোন দলে

বাংলাপ্রেস ডেস্ক : বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ঢাকা প্লাটুনে খেলবেন তামিম ইকবালের সঙ্গে। ‘এ’ প্লাস ক্যাটাগরির বাকি দুই তারকা মুশফিকুর রহিমকে নিয়েছে খুলনা টাইগার্স ও মাহমুদউল্লাহ রিয়াদকে টেনেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

রোববার রাজধানীর একটি হোটেলে হয়ে গেল বঙ্গবন্ধু বিপিএলের খেলোয়াড় ড্রাফট। এবার নিজস্ব ব্যবস্থাপনা ও পরিচালনায় বিপিএল আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট মাঠে গড়াবে ১১ ডিসেম্বর।

ড্রাফটে প্রথমসারির ক্রিকেটারদের প্রায় সকলেই দল পেয়েছেন। দলগুলো অবশ্য নির্ধারিত সংখ্যা থেকে কিছু খেলোয়াড় কম ডেকেছে। তারা পরে সুযোগ পাবে খেলোয়াড় নেয়ার।

এক নজরে দেখে নেয়া যাক বঙ্গবন্ধু বিপিএলে কে কোন দলে

ঢাকা প্লাটুন: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফী বিন মোর্ত্তজা, রকিবুল হাসান, জাকির আলি অনিক। বিদেশি: থিসারা পেরেরা, ররি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলি, লুইস রিস, শহিদ আফ্রিদি।

খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহীদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম। বিদেশি: রাইলি রুশো, রবি ফ্রেইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবুল্লাহ জাদরান, রামানউল্লাহ গুরবাজ।

রাজশাহী রয়্যালস: লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলোক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদিন আফ্রিদি, নাহিদুল ইসলাম। বিদেশি: রবি বোপারা, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ইরফান।

রংপুর রেঞ্জার্স: মোস্তাফিজুর রহমান, নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বী, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা। বিদেশি: মোহাম্মদ নবী, শাই হোপ, লুইস গ্রেগরি, ক্যামেরন ডেলফোর্ট।

সিলেট থান্ডার: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া। বিদেশি: শেরফেইন রাদারফোর্ড, শাফিকউল্লাহ শাফাক, নাভিন-উল হক, জনসন চার্লস, জীবন মেন্ডিস।

কুমিল্লা ওয়ারিয়র্স: সৌম্য সরকার, আল-আমিন হোসেন, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, সুমন খান, ফারদিন হোসেন অনি। বিদেশি: কুশল পেরেরা, মুজিব-উর রহমান, ডেভিড মালান, দাসুন শানাকা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, নাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকী। বিদেশি: ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিস্কা ফার্নান্দো, রায়াদ এমরিত, রায়ান ব্রায়ান, ইমাদ ওয়াসিম।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি