৭ মে ২০২৬

এক লাখ ডলারসহ যুক্তরাষ্ট্র প্রবাসী ২ অর্থ পাচারকারী শাহজালালে আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এক লাখ ডলারসহ যুক্তরাষ্ট্র প্রবাসী ২ অর্থ পাচারকারী শাহজালালে আটক
নিজস্ব প্রতিবেদক: অর্থ পাচারকারী সন্দেহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক লাখ ডলারসহ যুক্তরাষ্ট্র প্রবাসী ২ বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হচ্ছেন, মো. রেজাউল করিম ও মো. জসীম উদ্দীন খান। কোনো ধরনের ঘোষণা ছাড়া (অ্যান্ড্রোসমেন্ট) ডলার নেওয়ার চেষ্টা করায় শুক্রবার (২৬ জানুয়ারি) তাদের আটক করেছেন বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা। এ খবর যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। অন্যদিকে ছড়িয়ে পড়লে আতংকিত হয়ে পড়েছেন অর্থ পাচারকারীরা। বিমানবন্দরের ৫ নম্বর আইএনএস গেটের স্ক্যানিং থেকে শুক্রবার (২৬ জানুয়ারি) তারা আটক হন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরের প্রি-বোর্ডিং চেকে দুই জনকে ১ লাখ মার্কিন ডলারসহ আটক করেছে এভসেক। তাদের এসব ডলার বহনের কোনো অনুমতি ছিল না। আইনানুগ ব্যবস্থা নিতে আটকদের কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আব্দুল্লাহ আল মামুন জানান, আটক মার্কিন দুই নাগরিকের থেকে ১ লাখ ডলার জব্দ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা সমমানের। এ বিষয়ে বিমানবন্দর থানায় মানিলন্ডারিংয়ের অভিযোগে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি