এক লাইনে দুই ট্রেন, সংঘর্ষে আহত ২৫
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নাঙ্গলকোটের হাসানপুরে একই লাইনে উঠে যাওয়া একটি মালবাহী ট্রেন ও যাত্রীবাহী সোনারবাংলা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।
রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার এই সংঘর্ষে এতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনারবাংলা এক্সপ্রেসের পাঁচটি বগি দুমড়ে মুচড়ে গেছে। লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেন মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানান ওসি।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি