৫ মে ২০২৬

এক ঘণ্টায় ৫০ হাজার ট্রেনের টিকিট বিক্রি!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
এক ঘণ্টায় ৫০ হাজার ট্রেনের টিকিট বিক্রি!
বাংলাপ্রেস ডেস্ক: আসছে ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রার আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে আজ। সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। বিক্রি শুরুর প্রথম ঘণ্টায় অনলাইনে ৫০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। শনিবার (২৩শে এপ্রিল) দুপুরে টিকিট সেবাদানকারী প্রতিষ্ঠান সহজের পাবলিক রিলেশনস ম্যানেজার ফারহাত আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সহজ জানায়, রেলওয়ে টিকিটিংয়ের ইতিহাসে এ প্রথম গ্রাহকরা সফলতার সঙ্গে ঈদের টিকিট কাটছে। এর পুরো কৃতিত্ব সহজের। ঈদের টিকিট বেচা-কেনার প্রথম দিনেই প্রতি মিনিটে অনলাইনে প্রায় ৫ লাখ হিট বা ট্রাফিক সফলভাবে পরিচালনা করতে পেরেছে সহজ। একই সঙ্গে দেশব্যাপী ৭৭টি স্টেশনে কাউন্টারে সফলতার সঙ্গে চলছে সহজ-এর টিকিটিং সিস্টেম। সহজ আরও জানায়, ২৩শে এপ্রিল সকাল ৮টা থেকে ২৭শে এপ্রিলের ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। বিক্রি শুরুর প্রথম ঘণ্টায় প্রায় ৫০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাত্রীরা সফলতার সঙ্গে টিকিট কাটতে পারছেন। সহজ-এর বক্তব্য, রেলওয়ের টিকিটিংয়ে প্রথমবারের মতো অনলাইনে কিউ ম্যানেজমেন্ট নিশ্চিতকরণের লক্ষ্যে থ্রটলিং প্রযুক্তি ব্যবহার করেছে সহজ। এর ফলে একদিকে যেমন লাখ লাখ হিট বা ওয়েবসাইট ট্র্যাফিক পর্যায়ক্রমিকভাবে পরিচালনা করা গেছে, তেমনি ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করা গেছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি