এক ঘন্টায় ফাঁকা নিউ ইয়র্কের সিএনএন ভবন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: মাত্র এক ঘন্টায় ফাঁকা করা হলো নিউ ইয়র্কের সিএনএন ভবন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাত দশটার সিএনএন কার্যালয়ে হঠাৎ আসা একটি ফোনকলে মুহূর্তের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। ফোনের অপর পাশ থেকে এক ব্যক্তি হুমকি দেয়, কলম্বাস সার্কেলে টাইম ওয়ার্নার ভবনে অবস্থিত সিএনএন কার্যালয়জুড়ে পাঁচটি বোমা স্থাপন করা আছে।
পুলিশ জানায়, আতঙ্ক ছড়িয়ে পড়ার পর প্রথমেই ভবনটি ফাঁকা করা হয় এবং ভবনের নিরাপত্তা কর্মীরা সেখানে প্রাথমিক তল্লাশি চালায়। এরপর নিউ ইয়র্ক পুলিশ ডগ স্কোয়াড দিয়ে আবারও তল্লাশি চালায়। পরে সিএনএন-এর খবরে বলা হয়, ভবনের ভেতরে কোনও সন্দেহজনক বস্তু খুঁজে পাওয়া যায়নি।
বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ার মুহূর্তে ভবনের ঠিক বাইরে লাইভ শো করছিলেন সিএনএন প্রতিনিধি ব্রায়ান স্টেল্টার ও ডন লেমন। ওই সময়ের পরিস্থিতি বর্ণনা করে লেমন জানান, ফায়ার অ্যালার্ম বাজছিলো এবং লাইড স্পিকারে তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছিলো। লেমন জানান, ভবনটি ফাঁকা করার জন্য যখন নির্দেশ দেওয়া হয়েছিল, তখন শো-এর প্রস্ততির মাঝপথে ছিলেন তিনি।
নিউ ইয়র্ক পুলিশ জানায়, ভবন ফাঁকা করার সময় সিএনএন-এর আশেপাশে সব গাড়ি ও পথচারী চলাচলও থামিয়ে দেওয়া হয়েছিল।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি