২১ জুন ২০২৬

এক ঘণ্টার চেষ্টায় মালিবাগ কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এক ঘণ্টার চেষ্টায় মালিবাগ কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

বাংলাপ্রেস ডেস্ক: ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এরই মধ্যে পুড়ে গেছে শতাধিক দোকান।

রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আনুমানিক সকাল ৬টা ৩৫ মিনিটে কাঁচাবাজারের পুরো আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার কন্ট্রোল অফিসের স্টেশন অফিসার মাহফুজ রিবেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টদের তথ্যমতে, এখানে প্রায় ২৬০টি দোকান আছে। যার বেশিরভাগের মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। মাছ-মাংসসহ কাঁচাবাজারের সবই পুড়ে গেছে।

মালিবাগ বাজার বণিক সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল হক নুরু বলেন, ২৬০টি দোকানের মধ্যে একটি দোকানও অবশিষ্ট নেই। মাছ, মাংস, ডিম, গুরু, ছাগল, চাল, টিন সবই পুড়ে গেছে। নগদ টাকাও পুড়েছে। এ অগ্নিকাণ্ডে অন্তত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এর আগে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার কুতুবখালী এলাকায় একটি মাদ্রাসায় আগুন লাগে। যা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি