৭ মে ২০২৬

এইচএসসির ২৯ এপ্রিলের পরীক্ষা হবে ৭ মে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এইচএসসির ২৯ এপ্রিলের পরীক্ষা হবে ৭ মে

শিক্ষা ডেস্ক: ঢাকা ও যশোর বোর্ডের চলমান এইচএসসি পরীক্ষার ফিন্যান্স, ব্যাকিং ও বিমা দ্বিতীয়পত্রের পরীক্ষার সময়সূচি পুনরায় নির্ধারণ করা হয়েছে।

আগামী ৭ মে দুপুর ২টায় এ পরীক্ষা নেওয়া হবে বলে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে কারণ হিসেবে বলা হয়, ঢাকা বোর্ডের অধীন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্র ও যশোর বোর্ডের খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন কপিলমুনি-২১৭ কেন্দ্রের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয়পত্রের (বিষয় কোড ২৯৩) প্রশ্নপত্রের প্যাকেট খুলে দেখার কারণে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় অনুষ্ঠিতব্য পরীক্ষাটি বাতিল করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি