এইচএসসি পরীক্ষার জন্য ১৫ আগস্ট পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য আগামী ১৫ অগাস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান গণমাধ্যমকে জানান, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
আগামী ২৬ জুন থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ অগাস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা ১১ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত চলবে। ২০২৫ সালের এই পরীক্ষা হবে ২০২৩ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এবং পূর্ণ নম্বর ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।
তথ্য বিবরণীতে জানানো হয়, প্রশ্নপত্র ফাঁস বা গুজব ছড়ানো এবং পরীক্ষায় নকল সরবরাহে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষাকেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন, পুলিশ, র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে।
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। কেউ দেরিতে এলে রেজিস্টারে তার নাম, রোল, প্রবেশের সময় ও বিলম্বের কারণ লিপিবদ্ধ করতে হবে এবং তা প্রতিদিন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জানাবেন।
এছাড়া, প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য কারণে যদি কোনো কক্ষে পরীক্ষা বিলম্বে শুরু হয়, তাহলে ওই সময়ের সমপরিমাণ সময় পরীক্ষার্থীদের বাড়তি দেওয়া হবে
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১ দিন আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি