৮ মে ২০২৬

এইচএসসি পরীক্ষা স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
এইচএসসি পরীক্ষা স্থগিত

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী নভেল করোনাভাইরাসের কারণে আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে সরকার। আগামী এপ্রিল মাসের প্রথম দিকে পরীক্ষা শুরুর পরবর্তী সময়সূচি জানিয়ে দেয়া হবে।

আজ রবিবার (২২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১লা এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত এইচএসসির তত্ত্বীয় এবং ৫ থেকে ১৩ মে’র মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার সূচি নির্ধারিত ছিল। এর আগে আগামী ২৮ মার্চ পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র বিতরণ স্থগিত করেছিল শিক্ষাবোর্ডগুলো।

করোনাভাইরাসের কারণে গত ১৬ মার্চ মন্ত্রিসভার বৈঠকে ১৮ থেকে ৩১ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়।

সবগুলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে বৃহস্পতিবার সভা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। ওই সভায় এবারের এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। পরিপ্রক্ষিতে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আজ আনুষ্ঠানিক ঘোষণা এল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি