৪ মে ২০২৬

এই শীতে ঘরেই বানান মুখরোচক দুধপুলি পিঠা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬, ১২:১৪ পিএম
এই শীতে ঘরেই বানান মুখরোচক দুধপুলি পিঠা

বাংলাপ্রেস ডেস্ক:   শীত মানেই পিঠাপায়েসের আয়োজন। ব্যস্ততার মাঝেও একদিন সময় বের করে ঘরেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু দুধপুলি। 

উপকরণ

চালের গুঁড়া: ৩০০ গ্রাম

নারকেল কুরানো: ১ কাপ

খেজুর গুড়: ১ কাপ

দুধ: ২ কেজি

এলাচ: ২–৪টি

তেজপাতা: ৪টি

প্রস্তুত প্রণালি

প্রথমে নারকেল কুরানো, আধা কাপ খেজুর গুড়, এলাচ ও তেজপাতা দিয়ে জ্বাল দিয়ে পুলি পিঠার পুর তৈরি করুন। আলাদা হাঁড়িতে দুধ, এলাচ, তেজপাতা ও সামান্য নারকেল দিয়ে জ্বাল দিয়ে ঘন করে নিন। চালের গুঁড়া সেদ্ধ করে নরম ডো তৈরি করুন। ডো থেকে ছোট ছোট লুচির মতো কেটে ভেতরে নারকেলের পুর দিয়ে ভালোভাবে মুড়িয়ে পুলি তৈরি করুন। এবার ফুটন্ত দুধে পুলিগুলো ছেড়ে দিন এবং মাঝারি আঁচে জ্বাল দিতে থাকুন।

দুধের ওপর পুলিগুলো ভেসে উঠলে চুলা বন্ধ করে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন মজাদার দুধপুলি।

ঘরোয়া স্বাদে শীতের আমেজ বাড়াতে এই দুধপুলি হতে পারে দারুণ একটি আয়োজন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি