৫ মে ২০২৬

এই রায়ের মাধ্যমে স্বীকৃতি পেল বিএনপি একটি সন্ত্রাসী দল : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
এই রায়ের মাধ্যমে স্বীকৃতি পেল বিএনপি একটি সন্ত্রাসী দল : ওবায়দুল কাদের

বাংলাপ্রেস অনলাইন: ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে বিএনপি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার পদ্মা সেতুর শরীয়তপুর-মাদারীপুর সীমান্তবর্তী এলাকায় কাজের অগ্রগতি দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্টের রায়ের পর বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে আন্তর্জাতিকভাবে অবিহত হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে বিএনটি সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে।

তিনি বলেন, বিএনপিকে আগেও কানাডার আদালত সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়েছে। এখন এই রায়ের মাধ্যতে তা পরিষ্কার হয়েছে। এখন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। মন্ত্রী এসময় পদ্মা সেতুর জাজিরা অংশে টোলপ্লাজার অগ্রগতি পরিদর্শন করেন। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম, শরীয়তপুরের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ সরকারি কর্মকর্তারাি এসময় উপস্থিত ছিলেন। ওবায়দুর কাদের জানান, ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরের নানা কর্মসূচিতে অংশ নেবেন। তিনি পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতির উদ্বোধন ও পরিদর্শন করবেন এবং বিকেলে মাদারীপুরে জনসভায় বক্তব্য রাখবেন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি