৭ মে ২০২৬

এই প্রথম নাসার ইতিহাসে প্রথম নারী নেতৃত্ব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এই প্রথম নাসার ইতিহাসে প্রথম নারী নেতৃত্ব
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। এতে প্রথম নারী হিসেবে সংস্থাটির দায়িত্ব পেয়েছেন জ্যানেট পেট্রো। গত সোমবার (২০ জানুয়ারি) ক্ষমতা নেয়ার দিনই তাকে নাসার ভারপ্রাপ্ত প্রশাসক হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প। ১৯৫৮ সালে নাসা গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো নারী এ সংস্থার নেতৃত্বে আসেননি। নাসার ১৪তম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হলেন পেট্রো। নতুন প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করবেন। নাসার এক বিবৃতিতে বলা হয়, ‘জ্যানেট পেট্রো এখন নাসার ভারপ্রাপ্ত প্রশাসক। তিনি নাসার পরিচালনা, এর বাজেট ও কর্মসূচি দেখাশুনা করবেন। মার্কিন সিনেটের মাধ্যমে নতুন প্রশাসক নিয়োগ নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।’ ২০২৪ সালের ডিসেম্বরে নাসার প্রশাসক হিসেবে উদ্যোক্তা ও বাণিজ্যিক নভোচারী জ্যারেড আইজ্যাকম্যানকে মনোনয়ন দেন ট্রাম্প। তার নিয়োগের বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে। জ্যানেট পেট্টো এর আগে ফ্লোরিডায় নাসার জন এফ কেনেডি স্পেস সেন্টারের ১১তম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কেনেডি স্পেস সেন্টারের বেসামরিক সেবা ও কর্মী দেখাশুনা, নীতি প্রয়োগ, বিভিন্ন মিশন পরিচালনা ও এজেন্সি প্রোগ্রামের নানা দায়িত্ব পালন করেছেন। নাসার জন এফ কেনেডি স্পেস সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক থাকাকালে পেট্রো একে একাধিক কাজে ব্যবহার-উপযোগী মহাকাশবন্দর হিসেবে গড়ে তোলেন বলে উল্লেখ করেছে নাসা। এছাড়া তিনি ওয়াশিংটনে অবস্থিত নাসার সদর দফতরে ১২ মাসের জন্য উপসহকারী প্রশাসক এবং অফিস অফ ইভালুয়েশনের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পেট্রো নিউইয়র্কে ওয়েস্ট পয়েন্টের ইউএস মিলিটারি একাডেমি থেকে ১৯৮১ সালে স্নাতক পাস করেন। বোস্টন বিশ্ববিদ্যালয়ের মেট্রোপলিটন কলেজ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেছেন। এরপর মার্কিন সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি