৫ মে ২০২৬

এই প্রথম এক ম্যাচের ৩ রেফারিই নারী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এই প্রথম এক ম্যাচের ৩ রেফারিই নারী
বাংলাপ্রেস ডেস্ক: ইতালিয়ান সিরি আতে লিগের নতুন চ্যাম্পিয়ন ইন্টার মিলানের বিপক্ষে তুরিনোর ম্যাচটি পুরো নারী রেফারিদের দিয়ে পরিচালনা করা হয়েছে। সিরি আতে লিগে এই ধরনের ঘটনা এটাই প্রথম। সান সিরোর ম্যাচটিতে ইন্টার ২-০ গোলে জয়ী হয়েছে। ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন মারিয়া সোল ফেরেইরি কাপুতি। তার সহকারী হিসেবে ছিলেন টিজিয়ানা ট্রাসিয়াত্তি ও ফ্রান্সেসকা ডি মন্টে। ৪৯ মিনিটে হেনরিখ মাখিটারিয়ানকে ফাউলের অপরাধে তুরিনোর আদ্রিয়েন টামেজেকে লাল কার্ড দেখান ফেরেইরি কাপুতি। পুরো ঘটনাটি নিখুঁতভাবে বিশ্লেষণের জন্য তিনি পিচ-সাইড মনিটরের সহযোগিতা নিয়েছেন। এরপর ৬০ মিনিটে মার্কোস থুরামকে ফাউলের অপরাধে মাত্তেও লোভোতোর বিপক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দিতে কোন ভুল করেননি কাপুতি। স্পট কিক থেকে ইন্টারের ব্যবধান দ্বিগুণ করেন হাকান কালহানগ্লু। ২০২২ সালে সাসুলো বনাম সালেরনিতানার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষিক্ত ৩৩ বছর বয়সী ফেরেইরি কাপুতি এ পর্যন্ত সিরি আতে  ১০টি ম্যাচ পরিচালনা করেছেন। এর আগে এই তিন রেফারি একসঙ্গে  ২০২২ সালে দ্বিতীয় বিভাগের ম্যাচ ছাড়াও কোপা ইতালিয়াতে ২০১৩ সালে নাপোলি বনাম ক্রিমোনেসের শেষ ১৬’র ম্যাচটিতেও দায়িত্ব পালন করেছেন। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি