এই নুর, তোর সময় ১১ তারিখ পর্যন্ত, এরপর বস্তায় ভরে গুম করে ফেলব !

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরকে হত্যার হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মী। এ সময় তার এক অনুসারীকেও মারধর করার অভিযোগ উঠেছে।
রোববার (১ মার্চ) বিকালে ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের ওই কর্মীর নাম আদনান আহমেদ নাবিল। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ও সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র। তিনি হল শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিপি নুরসহ কয়েকজন ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই নাবিল বলতে লাগল ‘এই নুর, তোর সময় ১১ তারিখ পর্যন্ত। এরপর বস্তায় ভরে গুম করে ফেলব, মেরে ফেলব’। পরে নুরের সঙ্গে থাকা শাকিল মিয়া তাকে জিজ্ঞাসা করেন তুমি কে? তখন নাবিল তাকে থাপ্পড় দেন।
হামলা ও হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভিপি নুরুল হক নুর।
প্রক্টরের কাছে দেওয়া লিখিত অভিযোগে নুরুল হক বলেছেন, ‘ডাকসু ক্যাফেটেরিয়া ও কলাভবনের সামনে দিয়ে হেঁটে আসার সময় আদনান আমাকে অকথ্য ভাষা গালিগালাজ করে এবং ১১ মার্চের পর (ডাকসু নির্বাচনের বর্ষপূর্তি) ক্যাম্পাসে থাকলে মেরে ফেলার হুমকি দেয়। গালিগালাজ ও হুমকির এক পর্যায়ে সে আমাকে ধাক্কা দেয় এবং আমার সঙ্গে থাকা শিক্ষার্থী শাকিল মিয়াকে মারধর করে৷ গত বছরের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে আদনান আমাদের ওপর হামলা চালিয়েছিল। এমন পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জোরালো অনুরোধ জানাচ্ছি।’
মারধরের শিকার হওয়া ছাত্র অধিকার পরিষদের ঢাবির শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মো: শাকিল মিয়া বলেন, নুর (ভিপি) ভাইকে হুমকি দেওয়ার পর আমি পরিচয় জানতে চাইলে। নাবিল (অভিযুক্ত) আমাকে থাপ্পড় ও লাথি দেয়। অভিযুক্ত শিক্ষার্থী গত ২২ ডিসেম্বর ডাকসুতে হামলার সময়ও অংশ নিয়েছিল।
অভিযুক্ত ছাত্রলীগ কর্মী নাবিল বলেন, এ সব অভিযোগ মিথ্যা। বরং শাকিল (নুরুর অনুসারী) আমার বাইক ছিনতাইয়ের চেষ্টা করেছিলো। এ নিয়ে তর্ক-বিতর্ক হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি