৫ মে ২০২৬

এই একটা জায়গায় সরকারের নিয়ন্ত্রণ নেই : ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এই একটা জায়গায় সরকারের নিয়ন্ত্রণ নেই : ওবায়দুল কাদের

রাজনীতি ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতির ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকলেও বিএনপির মুখের ওপর নিয়ন্ত্রণ নেই। এই একটা জায়গায় সরকারের নিয়ন্ত্রণ নেই।

শুক্রবার (২২ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের প্রস্তুতি ও মঞ্চ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) থেকে ঢাকাসহ আশপাশের এলাকায় সব ধরনের যান চলছে। কোথাও সমস্যা থাকলে আজ থেকে স্বাভাবিক হয়ে যাবে। সেতুমন্ত্রী বলেন, সড়ক পরিবহন নিয়ে যে সমস্যা ছিলো আলোচনার মাধ্যমে তা সমাধান হয়েছে।

যুবলীগের কেন্দ্রীয় কংগ্রেসের দিন আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতৃত্ব ঘোষণা করা হবে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, সম্মেলন ছাড়া কমিটি ঘোষণা হবে না। কাউন্সিলের পর মহানগর উত্তর এবং দক্ষিণের কমিটির ব্যবস্থা করবে যুবলীগের নতুন কমিটি।

তিনি বলেন, যুবলীগের নেতৃত্ব বাছাই কাউন্সিলররা ঠিক করবে। তাদের মধ্যে আলাপ-আলোচনা হবে। তাদের সম্মতিতে পরবর্তী নেতৃত্ব আসবে। এখানে অবশ্যই আমাদের অভিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মুল্যবান পরামর্শ আমরা নেবো। কে নেতা হবেন এই মুহুর্তে বলতে পারছি না। কাউন্সিল সেশনে চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের নাম আসবে। অধিক প্রার্থী থাকলে তাদেরকে একজন হওয়ার জন্য সময় দেবো।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি