১০ মে ২০২৬

এই দিন দিন না, ভাল দিন আসবে: আদালতে কামরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
এই দিন দিন না, ভাল দিন আসবে: আদালতে কামরুল
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত কামরুল ইসলামের কাছে জানতে চান কিছু বলবে কি না। এ সময় কামরুল ইসলাম জানান, যে এলাকার ঘটনা তিনি সেখানকার এমপিও না। শুধু শুধু হয়রানির উদ্দেশ্যে তাকে এ মামলায় জড়ানো হয়েছে। বিচারকের সামনে কামরুল ইসলাম আরও বলেন, ‘আমার জুনিয়র আইনজীবীরা আজ আমাকে নিয়ে যা বললেন, সব দিন তো একরকম যায় না। এই দিন দিন না, সামনে ভাল দিন আসবে।’ এ সময় আদালতে চিৎকার করে ওঠেন বিএনপিপন্থী আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে জিয়াদুর রহমানের আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল সোমবার রাতে কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি