৬ মে ২০২৬

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

জাতীয় ডেস্ক: রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতে ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাতে এক শোকবার্তায় রাষ্ট্রপতি এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। আহতদের আশু সুস্থতা কামনা করেন তিনি।

অপর এক শোকবার্তায় বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ ও সম্পদ হানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার চির শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী আহতদের আশু আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।

তিনি বলেন, বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের খবর শুনে প্রধানমন্ত্রী আগুন নিয়ন্ত্রণে আনা এবং উদ্ধার অভিযান পরিচালনার জন্য ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে কাজ করতে সশস্ত্র বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাসমূহের প্রতি আহ্বান জানান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি