৮ মে ২০২৬

ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত 

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত 
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।  এতে, আওয়ামী লীগ নেতা বদরুল আলম প্রদীপ ( আনারস) প্রতিক ৪৮ হাজার ১৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বকর সিদ্দিক দুলাল (চিংড়ি মাছ) ৩৮ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন।
পুরুষ  ভাইস চেয়ারম্যান পদে রাসেল মিয়া (তালা )  প্রতিক ৩৩ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রানা আহমেদ (পালকি) প্রতিক ২৯ হাজার ৯৩৭ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে শেফালী হামিদ (হাঁস) প্রতিক ৪৯ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুসরাত আরা প্রিয়া(পদ্মফুল) প্রতিক ৩৯ হাজার ৯৩০ ভোট পেয়েছেন।
বুধবার (২৯ মে) রাতে এই তথ্য নিশ্চিত করেছে।জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক এবং উপজেলা নির্বাচন অফিসার (অতি: দা:) ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ফারুক মিয়া ।  তারা জানান, ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত  হয়েছে।
এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে আনন্দ সৃষ্টি হয়েছে।
  বিপি/টিআই      
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি