১২ আগস্ট ২০২৬

ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন: ট্রাম্প
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শনিবার রাতে পেনসিলভানিয়াতে তার ওপর চালানো হামলা তাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে গিয়েছিল। এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, এ যাত্রায় ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছেন। খবর বিবিসি ট্রাম্প বলেন, বন্দুকধারী গুলি চালানোর সময় যদি ঘুরে না যেতাম তাহলে কানে লাগা গুলিতেই মৃত্যু হতো। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বন্দুকধারীর চালানো গুলিতে আরও দুজন গুরুতর আহত হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই বন্দুকধারীও মারা গেছেন। তার নাম থমাস ম্যাথু ক্রুকস। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ট্রাম্প কিছুটা ভেঙে পড়েছেন। বর্তমানে তিনি রিপাবলিকানের কনভেনশনে যোগদানের উদ্দেশ্যে গেছেন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প বলেন, তাকে গুলি করা হলে তিনি ভিড়ের দিকে তাকান। এ সময় সহযোগিতায় যেভাবে মানুষ যেভাবে এগিয়ে এসেছে সেটা বর্ণনা করা কঠিন বলে জানিয়েছেন ট্রাম্প। শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন ট্রাম্প। এ সময় তাকে ২০ বছর বয়সী এক ব্যক্তি গুলি করে। এতে ট্রাম্পের কান ফুটো হয়ে যায়। ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি