ঈদযাত্রায় ভোগান্তি, দুঃখ প্রকাশ ওবায়দুল কাদেরের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গতবারের মতো এবারও ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ঈদযাত্রায় যেসব যাত্রী কষ্টের সম্মুখীন হয়েছেন, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
আজ বুধবার সকালে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেতুমন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হয়েছে। একই সঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, ‘ঈদযাত্রায় যেসব যাত্রী কষ্টের সম্মুখীন হয়েছেন, সেজন্য আমি আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।’
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি