৫ মে ২০২৬

ঈদযাত্রায় দুর্ভোগ কমেনি, আগের শাসনামলের চিত্র স্পষ্ট: রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ঈদযাত্রায় দুর্ভোগ কমেনি, আগের শাসনামলের চিত্র স্পষ্ট: রিজভী
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ আমলের মতো কষ্ট না হলেও ঈদযাত্রায় এবারও দুর্ভোগ কমেনি। অতিরিক্ত ভাড়ার সঙ্গে এখনও চাঁদাবাজি ও আগের শাসনামলের দখলদারিত্বের চিত্র স্পষ্ট। শুক্রবার (৬ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, এখনও পরিবহন সেক্টরে আওয়ামী লীগের দোসরদের অবস্থান থাকায় নানামুখী অস্থিরতা তৈরি হচ্ছে।   দলীয় পরিচয় না দেখে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ঢাকা এখন ছিনতাইয়ের রাজ্যে পরিণত হয়েছে। মানুষকে শঙ্কামুক্ত করতে সরকারের ব্যাপক কোন উদ্যোগ নেই। এ কারণে নির্বাচিত সরকারের খুব প্রয়োজন। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সারাদেশে ছিনতাই, ডাকাতি ও অপহরণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। গত আগস্ট থেকে চলতি মার্চ পর্যন্ত প্রায় ১৪ হাজার অপরাধ সংঘটিত হয়েছে। পুলিশ এখনও প্রো-অ্যাকটিভ ভূমিকা নিচ্ছে না। মব ভায়োলেন্স বেড়েছে। এ সময় ঈদযাত্রা নিয়েও কথা বলেন বিএনপির এ নেতা। তিনি বলেন, ঈদের সময়েও রাজধানী থেকে বের হওয়া যাত্রীবাহী গাড়িগুলো গন্তব্যে পৌঁছাতে ৫ থেকে ১০ ঘণ্টা বিলম্বিত হচ্ছে। ২০-২৫ কিলোমিটার দীর্ঘ যানজটে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এর ওপর অতিরিক্ত ভাড়া আদায় এখন নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি