৪ মে ২০২৬

ঈদের নামাজে অংশ নিলেন মাত্র ৭ জন মুসল্লি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৯ এএম
ঈদের নামাজে অংশ নিলেন মাত্র ৭ জন মুসল্লি

হাজীগঞ্জ ( চাঁদপুর) প্রতিনিধি:  চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা এলাকায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাওলানা আবু বক্করের ইমামতিতে এ জামাতে মোট ৭ জন মুসল্লি অংশগ্রহণ করেন।

এদিকে শুক্রবার হাজীগঞ্জ উপজেলার সাদ্রার দরবার শরীফে পীর মাওলানা ইসহাক সাহেবের ওনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। চাঁদপুর জেলার ৪০ গ্রামের মধ্যে হাজীগঞ্জ উপজেলার ৭-৮ টি গ্রামের মুসল্লিরা ঈদ করবেন সৌদির সাথে মিল রেখে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমিত পরিসরে এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ আদায় করা হয়। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত মুসল্লিরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান, ৭ জন নিয়ে ঈদের জামায়াত হয়েছে বিষয়টি জেনেছি। তবে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ ছিল। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি