ঈদের নামাজ পড়তে গিয়ে হামলার শিকার মালির প্রেসিডেন্ট
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আসসিমি গোয়েতা পবিত্র ঈদুল আজহার নামাজ পড়তে গিয়ে হামলার শিকার হয়েছেন। আজ মঙ্গলবার দেশটির রাজধানী বামাকোর প্রধান মসজিদে এ ঘটনা ঘটে। প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে জানানো হয়, দু'জন সশস্ত্র ব্যক্তি এ হামলা চালায়। এর মধ্যে একজন পেছন থেকে ছুরি দিয়ে হামলা চালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গেই গোয়েতাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
আজ মঙ্গলবার এক টুইটার পোস্টে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, হামলাকারীদের তাৎক্ষণিকভাবে নিরাপত্তা রক্ষীদের হেফাজতে দেওয়া হয়েছে। হামলার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট গোয়েতা সুস্থ ও নিরাপদে আছেন। তাকে বামাকোর বাহিরে কাতির সামরিক শিবিরে নেওয়া হয়েছে।
এর আগে গত মাসেই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ৩৭ বছর বয়সী এই নেতা। মাত্র নয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো মালির ক্ষমতা দখল করেছেন তিনি। সূত্র: আলজাজিরা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
১৭ কোটি টাকার বিয়ের উৎসবে চাঞ্চল্য, তরুণীর হাতে বরকে ফেলে দেওয়ার অভিযোগ
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদকে ‘হয়রানি’ নিয়ে মুখ খুলল ভারত
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি