২১ মে ২০২৬

ঈদের ছুটিতে মেট্রোরেল চলবে বিশেষ সময়সূচিতে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:৫৮ এএম
ঈদের ছুটিতে মেট্রোরেল চলবে বিশেষ সময়সূচিতে


বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেলের চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।


সংস্থাটি জানিয়েছে, কেবল ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। আর এদিন ছাড়া ঈদের ছুটিতে বাকি দিনগুলোতে বিশেষ সময়সূচিতে চলাচল করবে মেট্রোরেল।


বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। এছাড়া উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

ডিএমটিসিএল জানায়, এ সময় ট্রেন চলাচলের হেডওয়ে বা বিরতি কমপক্ষে ১২ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিট থাকবে। প্রতিদিন প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে এবং ৭টি ট্রেন সেট চলাচল করবে। তবে যাত্রীচাপের ওপর ভিত্তি করে ট্রিপ সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে।


সংস্থাটি আরও জানায়, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। একইসঙ্গে এমআরটি ও র‍্যাপিড পাস টপআপ সুবিধাও চালু থাকবে।

তবে শুক্রবারে এ সময়সূচি কার্যকর হবে না। শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বেলা ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বেলা ৩টা ৫ মিনিট থেকে সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি শুরু হবে।

ডিএমটিসিএল জানিয়েছে, কেবল ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

 

 

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি